শ্রীমঙ্গলে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত ছাত্রলীগ কর্মী পলাশের মৃত্যু

February 27, 2019,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গল সরকারী কলেজের স্নাতক (সম্মান) শ্রেণীর ছাত্র, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ কর্মী বিশ্বজিৎ আচার্য্য পলাশ (২৫) আর নেই (দিব্যান লোকান স্বঃ গচ্ছতু)। ঢাকাস্থ আ্যপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট – এ চিকিৎসাধীন থাকাবস্থায় সে আজ (বুধবার) সকাল ৯টায় পরপারে পাড়ি জমিয়েছে।

উলে¬খ্য, বিগত ২২ ফেব্রুয়ারী শুক্রবার শহরতলীর হবিগঞ্জ সড়কের শাহজীবাজারে মোটর বাইক চালনারত অবস্থায় চাকা ফেটে গেলে দুর্ঘটনায় পতিত হয়ে গুরুতর আহত হন বিশ্বজিৎ আচার্য্য পলাশ। পরে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপে¬ক্স, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল হয়ে ঢাকাস্থ আ্যপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট – এ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলো সে। ইতোমধ্যে তাঁর মাথায় একটি জটিল অপারেশন করা হয় এবং অপারেশন পরবর্তীতে তাঁর জ্ঞান ফিরে না এলে আজ সকাল ৯ টায় কর্মরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

তাঁর দুর্ঘটনার খবরে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান ছাত্রনেতারা চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান এবং পরিবার প্রধানমন্ত্রীর নিকট সহযোগীতার আহবান জানান। তাদের আবেদনে সাড়া দিয়ে অনেকেই সহযোগীতার হাত বাড়িয়ে দেন কিন্তু তাঁর অকাল মৃত্যুতে চিকিৎসার সে সুযোগ আর এখন নেই।

ইতোমধ্যে তাঁর পরিবার ঢাকা থেকে লাশ নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। অন্তোস্টিক্রিয়ার বিষয়ে পরে জানানো হবে।

তার অকাল মৃত্যুতে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি,  শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা ছাত্রলীগ সভাপতি – সম্পাদক, শ্রীমঙ্গল কলেজ ছাত্রলীগ সভাপতি – সম্পাদক গভীর শোক জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com