আমেরিকায় এক বাঙ্গালীর উপর হামলা

February 28, 2019,

তোফায়েল পাপ্পু॥ আমেরিকার নিউইয়ার্কের ব্রঙ্কস সিটি তে আবু সোহেল সিদ্দিক চৌধুরী নামে এক বাঙ্গালী তরুনের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ২৭ ফেব্রুয়ারি বুধবার আমেরিকার স্থানীয় সময় রাত ৩টা ৩০ মিনিটের সময় এই ঘটনাটি ঘটে।

হামলার শিকার আবু সোহেল সিদ্দিক চৌধুরী সিলেটটুডে কে বলেন, কাজ শেষে বাড়ি ফেরার সময় গাড়ি থেকে নামার পর তার বাসার পার্কিং লটের সামনে হঠাৎ করে একদল দুর্বৃত্ত আমাকে আক্রমন করে এলোপাথারি কিল ঘুষি মারে, এবং তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে দুর্বৃত্ত তার একটি মোবাইল জোড় পূর্বক নিয়ে যায়। এবং তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।  তিনি আরো জানান, হামলাকারী কেউ বাঙ্গালী ছিলো না।

এব্যাপারে পুলিশ ব্রঙ্কস থানায় একটি মামলা দায়ের করেছে ও এর তদন্তের দায়িত্ব নেয়। এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামীদের সনাক্ত করে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

হামলার শিকার আবু সোহেল সিদ্দিক চৌধুরী বাংলাদেশের মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী আবাসিক এলাকার সন্তান। বর্তমানে সে আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com