লাউয়াছড়ায় বিরল প্রজাতির আফ্রিকান টিক ওক গাছটি রক্ষার্থে মাটি ভড়াটের উদ্যোগ

March 2, 2019,

তোফায়েল পাপ্পু॥ লাউয়াছড়া জাতীয় উদ্যানের শত বছরের পুরুনো বিরল প্রজাতির আফ্রিকান টিক ওক নামের গাছটি দীর্ঘদিন ধরে প্রান রক্ষাহীন অবস্থায় রয়েছিল। জানা যায় সাম্প্রতিক বছরের বৃষ্টির পানিতে পাহাড়ি ঢলে গাছটির গোড়ার মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়। তাতে গাছের নিচের শিকর দেখা যায়। গাছটিকে বাচিঁয়ে রাখতে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে লাউয়াছড়া বিট কর্মকর্তা গাছটির গোড়ায় মাটি ভরাটের জন্য উদ্যোগ নেন।

শনিবার ২ মার্চ দুপুরে লাউয়াছড়া বিট কর্মকর্তার উদ্যোগে ও পুঞ্জির হেডম্যান এর সহায়তায় বনবাসী আদিবাসী খাসি যুবকদের সাথে নিয়ে স্বেচ্ছাশ্রমে এই গাছটির গোড়ায় মাটি ভরাটের কাজ শুরু করেছেন।

খাসিয়া স্যোসিয়াল কাউন্সিল এর প্রচার বিষয়ক সম্পাদক সাজু মার্চিয়াং জানান লাউয়াছড়ার বিরল প্রজাতির এই আফ্রিকান গাছটি অনেক দিন ধরে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছিল। বন কর্মকর্তার আহবানে গাছটি রক্ষার্থে আমরা সেচ্ছায় এগিয়ে এসেছি। এরকম গাছগুলো যদি রক্ষা করা না হয় তাহলে ভবিষ্যতে আমরা আর এইসব গাছগুলো দেখতে পাবো না।

সহকারী বন সংরক্ষক মোঃ আনিসুর রহমান লাউয়াছড়ায় শত বছরের পুরুনো এই আফ্রিকান টিক ওক গাছিটি বিরল প্রজাতির গাছ। এই গাছটি প্রায় হুমকির মুখে রয়েছে। গাছটি রক্ষার্থে গাছের গোড়ায় ও আশে পাশে নিচু জায়গায় মাটি দেয়া হয়েছে। মাটি ভড়াট করা হয়েছে।  তিনি আরও বলেন এরকম বিরল প্রজাতির গাছগুলোর মধ্যে যেগুলো ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে সে গাছগুলো রক্ষার্থে আমরা মাটি ভড়াট করার জন্য উদ্যোগ নিয়েছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com