শ্রীমঙ্গল সরকারি কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গল সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৪ মার্চ সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-৯ এর অধিনায়ক আনোয়ার হোসেন, কলেজের সহকারী অধ্যাপক প্রফেসর সৈয়দ মোঃ মহসিন, মোঃ মুজিবুর রহমান মুজিব, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুদর্শন শীল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি ধর প্রমুখ।
উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল সরকারি কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন