পিআইবি মহা পরিচালক শাহ্ আলমগীর স্মরণে শোকসভা

March 7, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রেস ইনস্টিউট বাংলাদেশ (পিআইবি) এর মহা পরিচালক শাহ্ আলমগীর স্মরণে শোকসভা।

৬ মার্চ বুধবার দুপুরে শ্রীমঙ্গল এ শোক সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শামীম আক্তার হোসেন।  এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক এস কে দাশ সুমন, শফিকুল ইসলাম রুম্মন, শেখ নোমান, ও সাংবাদিক শিমুল তরফদার প্রমুখ। শোক সভায় শাহ্ আলমগীরের দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন বিষয়াদি তুলে ধরা হয়। এর আগে শাহ্ আলমগীরের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com