টানা ৩য় বারের মতো শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন রনধীর কুমার দেব

March 8, 2019,

তোফায়েল পাপ্পু॥ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচন নিয়ে সারা দেশের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও নির্বাচনী আমেজে ভরপুর হয়ে উঠেছে। মনোনয়ন সংগ্রহ, মনোনয়ন জমা, যাচাই- বাছাই, সব শেষে প্রতীক বরাদ্দের পর কোমর বেধে মাঠে নেমেছেন প্রার্থীরা।

আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচনে ২য় ধাপে আগামী ১৮ মার্চ মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলায় শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। সেই সাথে প্রার্থীরা শুরু করেছেন প্রচারণার দৌড়ঝাপ। কে কোন দলের প্রার্থী, কার কেমন চরিত্রের, জনসেবায় কার কি অবদান তাই এখন আলোচনার মূল বিষয়। চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি আড্ডাস্থলই এখন উপজেলা নির্বাচনের আলোচনার কেন্দ্র হয়ে দাড়িয়েছে। একই সাথে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত চলছে পছন্দের প্রার্থীদের নিয়ে সমর্থকদের উচ্ছাস।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে এবারের চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত বর্তমান উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য রনধীর কুমার দেব (নৌকা প্রতীক)। বিদ্রোহী প্রার্থী বিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আফজল হক (আনারস প্রতীক)। এছাড়া গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন জাকের পার্টির মনোনীত প্রার্থী মোঃ আব্দুল কাইয়ুম। এদিকে চেয়ারম্যার পদে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তৃতীয় দফায় মনোনয়ন পেলেন রনধীর কুমার দেব।

বর্তমান উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব উপজেলাবাসীর প্রিয়মুখ টানা দু-বারের উপজেলা চেয়ারম্যান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এবারও চেয়ারম্যান পদে সবচেয়ে আলোচিত এবং প্রচার প্রচারণায় এগিয়ে আছেন। উপজেলার সর্বত্র এখন নৌকা মার্কার বিজয় নিশ্চিত বলে আখ্যায়িত করা হচ্ছে। তাছাড়া শ্রীমঙ্গল উপজেলাটি আওয়ামীলীগের ঘাটি হিসেবে সকলের জানা। সে থেকে বুঝা যায় এবারও নৌকা প্রতীক নিয়ে তিনি বিজয়ী হবেন।

নির্বাচনকে সামনে রেখে তিনি দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে সাথে নিয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ করে যাচ্ছেন নিয়মিত। বর্তমান সরকারের বিগত দিনের উন্নয়ন তুলে ধরে ভোটারদের ধারে ধারে গিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।

উপজেলার সাধারন মানুষ ও ভোটাররা মনে করছেন এবারও তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। অন্য সব প্রার্থীর চেয়েও তিনি সবচেয়ে এগিয়ে রয়েছেন। তাছাড়া ওনার জনপ্রিয়তা বেশী। অপরদিকে চা শ্রমিকরা রনধীর কুমার দেবকে পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান। চা শ্রমিকরা বলেন তিনি বিগত দিনে সব সময় চা শ্রমিকদের সুখে, দুঃখে তাদের পাশে ছিলেন। এবারও তিনি নির্বাচিত হয়ে আমাদের পাশে থাকবেন।

আলোচনা ও প্রচারনার শীর্ষে থাকা আওয়ামীলীগ মনোনীত এ প্রার্থী রনধীর কুমার দেব উপজেলার সব কয়টি ইউনিয়নের নেতৃবৃন্দ ও জনগণের সাথে মতবিনিময় এবং গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন নিরবিচ্ছিন্ন ভাবে, থেমে নেই অপর দু-প্রার্থীও।

কিন্তু তাঁর সততা, স্বচ্ছতা, দক্ষতার কারনে সু-নজরে আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিগত দিনের কর্ম দক্ষতায় তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ও আওয়ামীলীগ এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন নিরবিচ্ছিন্ন ভাবে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিজের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে রনধীর কুমার দেব বলেন, আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা নির্বাচনে আমি চেয়ারম্যান পদে আমার প্রাণপ্রিয় সংগঠন  বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছি। সেজন্য প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। জনগনের ভালোবাসায় আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ভিশন- ২০৪১ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছি এবং যাবো। এবারও আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিতে পারবো প্রত্যাশা করছি।

বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ জনগণের যে অবিভূত সাড়া পাওয়া যায় তাতে উপজেলা পরিষদ নির্বাচনে রনধীর কুমার দেবকে জনগণ অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় বিপুল ভোটে নির্বাচিত করবে বলে ধারণা করা যাচ্ছে। এবার তিনি নির্বাচিত হলে টানা তৃতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com