কমিউনিস্ট পার্টি শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

March 10, 2019,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, শ্রীমঙ্গল উপজেলা শাখার উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৮ মার্চ বিকেলে সিপিবি উপজেলা শাখার আহ্বায়ক সমিরণ পাল এর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমদ।

অনুষ্ঠানে জাবেদ ভূঁইয়ার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বেলাল হোসেন রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি এড. মকবুল হোসেন সম্পাদকমন্ডলীর সদস্য জহর লাল দত্ত,বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এড. মোঃ মাসুক মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক জলি পাল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় শুভ,উপজেলা সংসদের সভাপতি সীমান্ত পাল প্রমুখ। পরে সমিরণ পালকে সভাপতি এবং প্রভাষক জলি পালকে সাধারণ সম্পাদক ও জাবেদ ভূঁইয়াকে দ্বিতীয় মেয়াদে সহকারি সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি ঘোষণা করা হয় ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com