শ্রীমঙ্গল থেকে গনধর্ষন মামলার পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিঃ এএসপি পিযুষ চন্দ্র দাস এর নেতৃত্বে এএসপি মোঃ আনোয়ার হোসেন ও এএসপি একেএম কামরুজ্জামানসহ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় গ্রেফতার অভিযান পরিচালনা করে।
৯ মার্চ শনিবার অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানার মামলা নং-১৩, তারিখ ২৪/০২/২০১৯ ইং গণধর্ষণ মামলার ২নং এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ তোফায়েল মিয়া (২০), পিতাঃ আব্দুস সালাম, সাং-বাঘেরখাল, থানাঃ বাহুবল, জেলাঃ হবিগঞ্জ। উলে¬খ্য যে, মামলার ভিকটিম তামান্না আক্তার সাথী (১৩), পিতাঃ বাচ্চু মিয়া, সাং-চলিতাতলা (নোয়াগাও), থানাঃ বাহুবল, জেলাঃ হবিগঞ্জ’কে গত ২১/০২/২০১৯ তারিখ স্কুল থেকে তুলে নিয়ে বই মেলায় যাওয়ার কথা বলে বৃন্দাবন চা বাগানের টিলার ভিতরে জোরপূর্বক গণধর্ষণ করে। গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে ।



মন্তব্য করুন