শ্রীমঙ্গলে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

March 12, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রার্থী, ভোটার ও উপজেলাবাসীর সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১২ মার্চ সকালে শহরের ভানুগাছ রোডস্থ’ মহসিন অডিটোরিয়ামে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সহকারী সিনিয়র পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো: শাহজালাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক।  এসময় প্রধান অতিথি বলেন আগামি ১৮মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অবাদ সুষ্ট নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান রনধীর কুমার দেব, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো: আফজল হক, জাকের পার্টির প্রার্থী মো: আব্দুল কাইয়ুম, ভাইস-চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস-চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, এনাম হোসেন চৌধুরী মামুন, এম এ রহীম নোমানী, লিটন আহমেদ, মহিলা ভাইস-চেয়ারম্যান হেলেনা চৌধুরী। এ ছাড়াও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com