শ্রীমঙ্গলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ পালিত

March 13, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার ১৩ মার্চ সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা জ্যাোতিষ রঞ্জন দাস, প্রাথমিক প্রধান শিক্ষিক সমিতির সভাপতি জহর তরফদার, প্রাথমিক প্রধান শিক্ষিক সমিতির মিডিয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ একরামুল কবীর প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com