রনধীর কুমার দেব, ৪০ বছর ধরে যিনি মানুষের সেবায় নিবেদিত

March 13, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেবকে গণমানুষের নেতা বলে আখ্যায়িত করেছেন আশিদ্রোন ইউনিয়নে নারী সমাবেশে আসা নারীরা। তারা বলেন, রনধীর কুমার দেব ৪০ বছরেরও অধিক সময় ধরে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে মাঠে কাজ করছেন। রাজনীতির পাশাপাশি তিনি বিগত ৩০ বছর ধরে জনগণের সেবক হয়ে জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে রয়েছেন। বক্তারা বলেন, রনধীর কুমার দেব একজন সচ্ছ রাজনীতিবিদ ও সচ্ছ জনপ্রতিনিধি। মানুষের জন্যই তিনি নিবেদিত।

 বুধবার বিকেলে আশিদ্রোন ইউনিয়নের রামনগর এলাকায় ইউপি সদস্য আরজু মিয়ার সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তব্যে রনধীর কুমার দেব বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকা মার্কা উপহার দিয়েছেন। দেশ ব্যাপী উন্নয়নের ¯্রােতধারায় নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। শ্রীমঙ্গল উপজেলায়ও আগামী ১৮ মার্চ  বঙ্গবন্ধুর নৌকা বিশাল ব্যবধানে বিজয়মালা বরণ করে নিবে।  তিনি জানান, বিগত ১০ বছরে শ্রীমঙ্গলে চিত্র পাল্টে গেছে। চা-বাগান থেকে শুরু করে তৃণমুল পর্যন্ত বিপুল উন্নয়ন সাধিত হয়েছে। যার ফলশ্রুতিতে এবারও নৌকার বিজয় সুনিশ্চিত। আর তিনি নির্বাচিত হলে এলাকার জনগণকে নিয়ে প্রয়োজনীয় সব উন্নয়ন করে যাবেন। জীবনের বাকী সময়টুকু তিনি মানুষের জন্যই কাজ করে যেতে চান।

তিনি পর পর ৪বার সাঁতগাও  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরে পর পর দুই বার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি নৌকা প্রতীক নিয়ে আগামী ১৮ মার্চ নির্বাচনে অংশ নিয়েছেন। এবং মানুষের ভালোবাসায় এবারও তিনি বিজয়ী হবেন বলে তার বিশ্বাস।

 রনধীর কুমার দেব একজন ঠান্ডা মেজাজের সজ্জ্বন ব্যাক্তি। তাঁর কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আসেনা। যে কারণে এ নির্বাচনে পুরো উপজেলায় হাজার হাজার মানুষ স্ব প্রনোদিত হয়ে রনধীর কুমার দেব এর জন্য প্রচারণা করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com