শ্রীমঙ্গলে উপজেলা নির্বাচনে বর্তমান চেয়ারম্যানসহ তিন প্রার্থীকে জরিমানা!

সাইফুল ইসলাম॥ দেয়ালে পোস্টার লাগানোসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বর্তমান চেয়ারম্যানসহ ৩ প্রার্থীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
১৩ মার্চ বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে শ্রীমঙ্গলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাচনে অংশগ্রহনকারী তিন প্রার্থীকে অর্থদন্ড দেন।
দন্ডপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান প্রার্থী, ১ জন ভাইস চেয়ারম্যান, ১ জন মহিলা ভাইস চেয়ারম্যান।
অর্থদন্ডিতরা হলেন,শ্রীমঙ্গল উপজেলা বর্তমান চেয়ারম্যান প্রার্থী রনধীর কুমার দেব (নৌকা ) প্রর্তীককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মহিলা ভাইস চেয়ারম্যান শিরীন আক্তার (কলস) প্রর্তীক ১৪ হাজার টাকা, লিটন আহমদ (টিউবওয়েল) প্রর্তীক ১০ হাজার টাকা জরিমানা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেন।



মন্তব্য করুন