শ্রীমঙ্গলের ভোট কেন্দ্রগুলো পুরাই ফাঁকা ॥ প্রিজাইডিং অফিসার, আনসার সদস্য ও অন্যান্যরা অলস সময় কাটাচ্ছে

March 18, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সকাল থেকে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়ন ও ১ পৌরসভায় ভোটগ্রহন শুরু হয়েছে। উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৬ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন সহ মোট ১৩ জন প্রতিদন্ধিতায় রয়েছেন।

শ্রীমঙ্গল পৌর সভা ও বিভিন্ন ইউনিয়নের কয়েকটি কেন্দ্র পরিদর্শনে দেখা যায় কেন্দ্রগুলো একেবারে ফাঁকা। কেন্দ্রের দায়েত্ব নিয়োজিত প্রিজাইডিং অফিসার, আনসার সদস্য ও অন্যান্যরা অলস সময় কাটাচ্ছে। ইউনিয়নের গ্রাম অঞ্চলের কেন্দ্রগুলোরই প্রায় একি দশা। তবে চা বাগানের কয়েকটি কেন্দ্রে কিছু ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে।

একেবারেই ভোটার ফাঁকা কেন্দ্রেগুলো হচ্ছে শ্রীমঙ্গল শহরের শ্রীমঙ্গল সরকারী কলেজ, দি বাডস্ রেন্সিডিন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজ, শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়। এছাড়া কালাপুর ইউনিয়নের শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়, কাকিয়া বাজার সিংহবীজ সরকারী প্রাথমিক ব্দ্যিালয়, কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাড়াউড়া চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রাজঘাট চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়। কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০ টায় ভোটারদের কিছুটা লাইনে দেখা যায়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র গুলোতেও ভোটারের উপস্থিতি একেবারে কম বলে জানা গেছে। সকাল ১১ টা পর্যন্ত প্রতিটি কেন্দ্র গড়ে দেখা যায় ৩০-৫০টি ভোট পড়েছে। তবে কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি না থাকলেও আইন শৃংখলা বাহিনী ও নির্বাচন সংক্রান্তদের উপস্থিতি পরিলক্ষিত ছিল।

শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ৩হাজার ৮শ ৯৩ ভোটের মধ্যে ১০ টি বুথে মাধ্যমে মাত্র ২৮১ টি ভোট যা ভোট পড়ে ৭ শতাংশ বলে জানান ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং অফিসার রজত শুভ্র চক্রবর্তী। এবং শহরের প্রাণ কেন্দ্র উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২হাজার ৩শ ১৮টি ভোটের মধ্যে ১১টা পর্যন্ত ভোট কাষ্ট হয়েছে মোট ৭৭টি। ভাড়াউড়া চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৪শ ৯৩ টি ভোটের মধ্যে সকাল ১০.৩৫ মিনিট পর্যন্ত ৭শতাধিক ভোট পড়েছে বলে জানান ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার খায়রুউদ্দিন চৌধুরী, দি বাডস্ রেন্সিডিন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজ এর ভোট কেন্দ্রে ২হাজার ১শ ৫১টি ভোটের মধ্যে সকাল ১০,১৫ মিনিট পর্যন্ত ভোট কাষ্ট হয় মোট ৯৫ টি। এ তথ্য জানান, কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নোমান আমহদ সিদ্দিকি। কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলী জানান ২.২০ মিনিট পর্যন্ত ২৬২৫ টি ভোটের মাধ্যমে আনুমানিক ৫০ শতাংশ, রাজঘাট ইউনিয়নের কালিঘাট চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামীম আহমদ জানান, ৩ হাজার ৭শ ৯০টি ভোটের মধ্যে ২.৫০ মিনিট সময় আনুমানিক ১৪শ, আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকাল ৩ পর্যন্ত ৩ হাজার ৫শত ৭৮ টি ভোটের মধ্যে ৬শত এবং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তরসুর কুলচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ২ হাজার ৭শত ৪২ ভোটের মধ্যে আনুমানিক ৮শ ভোট কাষ্ট হয়েছে বলে জানান কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারগণ।

কেন্দ্র পরিদশন কালে বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের সাথে আলাপ কালে তারা জানান, এলাকায় কোন ভোটের আমেজ বা উৎসাহ নেই। অনেকেই আতœীয় স্বজন  ও বন্ধু বান্দবের স্বজন নির্বাচনে দাড়ানো কারণে কিছু মানুষ ভোট দিতে গেছে। অনেক সচেতন মানুষ ভোট দিতে যায়নি।  নির্বাচন প্রতিদ্বদ্ধিতা ও সুষ্ট হবে না বলেও অনেকে মত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com