জুড়ীতে রিংকু দাস ও রঞ্জিতা শর্ম্মা উপজেলা ভাইস চেয়ারম্যান

March 19, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ জুড়ীতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যুবলীগ নেতা রিংকু রঞ্জন দাস। ৪১টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী তার টিউবওয়েল প্রতীকের প্রাপ্ত ভোট ১৫৪২৬। এদিকে প্রজাপতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে ২৩৩৮৩ ভোট পেয়ে বে-সরকারীভাবে দ্বিতীয় বারের মত নারী উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা।

সোমবার রাত দশটায় বে-সরকারীভাবে ফলাফল ঘোষণা করেন সহাকারী রিটার্নিং অফিসার ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বণিক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com