মৌলভীবাজারে ৫দিন ব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
March 20, 2019,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর নৃত্য শিক্ষা প্রতিষ্টান নৃত্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে ৫দিন ব্যাপী লোক ও কথক নৃত্য প্রশিক্ষন কর্মশালা।
এ কর্মশালার উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা: বিনেন্দু ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন একুশে টেলিভশনের সাংবাদিক মাছুমা লিসা, শিক্ষক জহর তরফদার, ইনার হুইল ক্লাবের সভাপতি রীতা দত্ত, শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক বিকুল চক্রবর্তী ও নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ।
কর্মশালার প্রশিক্ষক হিসেবে রয়েছেন ঢাকা মানচিত্রের লাবণ্য সুলতানা। কর্মশালায় ৫০জন ক্ষুদে প্রশিক্ষনার্থী অংশনেয়।



মন্তব্য করুন