নিজেই নির্বাচনী পোস্টার সরিয়ে নেয়ার কাজ শুরু করলেন ভাইস চেয়ারম্যান প্রেমসাগর

March 20, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ উপজেলা নির্বাচন উপলক্ষে টানানো হয় হাজার হাজার প্রচারণা পোস্টার। তবে নির্বাচন শেষে হওয়ার দুইদিনের মাথায় বুধবার নিজের পোস্টার সরিয়ে নেয়ার কাজ শুরু করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা। তিনি এবার টানা ২য় বারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

২০ মার্চ বুধবার দুপুরে শহরের কলেজ সড়ক থেকে খুঁটির সাথে বাঁধা নিজের পোস্টার কাঁচি দিয়ে কেটে পোস্টার সরানোর কাজ শুরু করার উদ্বোধন করেন তিনি। এ কাজে নিজস্ব শ্রমিক এ কাজে নিয়োজিত রয়েছে তার।

শহরের ব্যবসায়ী তুষার দেব বলেন, শহরের অনেক জায়গায় প্রার্থীদের পোস্টারগুলো এখনো লাগানো রয়েছে। সব প্রার্থী মিলে তাদের পোস্টারগুলো খুলে ফেলতো তাহলে ভালোই লাগতো। নির্বাচন শেষ এখন এই পোস্টারের কোন দরকার নেই। এগুলো শহরের সুন্দর্য নষ্ট করে।

উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা বলেন, জয়-পরাজয় বড় কথা নয়। সমৃদ্ধ ও সুন্দর শ্রীমঙ্গল উপজেলা গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। নির্বাচনের প্রচারনার জন্য আমার নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন জায়গায় পোস্টারগুলো লাগিয়েছিলো। এখন যেহেতু নির্বাচন শেষ তাই আমি নিজেই আবার আমার কর্মীদের নিয়ে মাঠে নেমেছি। উপজেলাকে সুন্দর কওে তুলতে এসব পোস্টার অপসারন করার কাজ করছি। আমি আমার পোস্টার খুলছি। সব প্রার্থীদেন কাছে অনুরোধ জানাচ্ছি তারাও যেন তাদের পোস্টার খুলে ফেলে। তাতে শহরসহ উপজেলার সুন্দর্য রক্ষা পাবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com