ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার সাগর দিঘি রোড, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল থানার সামনে সহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ২০ মার্চ ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন ঔষধ তত্তা¡বধায়ক এর প্রতিনিধ ফরহাদ হোসেন ও শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স। অভিযানকালে সাগর দিঘি রোডে অবস্থিত শাহী ফামের্সীকে ১০ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত শ্রীমঙ্গল ঔষধালয়কে ২ হাজার টাকা, শ্রীমঙ্গল থানার সামনে অবস্থিত সৈয়দ ফামের্সীকে ৩ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ঔষধের মান সঠিক রাখার জন্য নির্দিষ্ট তাপ মাত্রার ফ্রিজে রাখার নিময় থাকলেও ঔষধ বাহিরে রেখে বিক্রি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।



মন্তব্য করুন