শ্রীমঙ্গলে আন্তর্জাতিক বন দিবস পালিত

March 21, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘আন্তর্জাতিক বন দিবস’ পালিত হয়েছে। ‘পাহাড় গাছ সবুজ বন-বন্যপ্রাণী দেখে ভরে মন’ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

এ দিবসটি উপলক্ষে ২১ মার্চ বৃহস্পতিবার সকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয় থেকে এক র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ মৌলভীবাজারের বন কর্মকর্তা আবু মুসা মোঃ সামসুল  মুহিত চৌধুরী,  রেঞ্জার আনোয়ার হোসেন, রেঞ্জ সহযোগী মোহাম্মদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com