শ্রীমঙ্গল উপজেলায় “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হলেন আল আমিন

March 23, 2019,

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর যৌথ আয়োজনে জাতীয় শিক্ষা  সপ্তাহ ২০১৯’র প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বিষয়ে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হতে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আল আমিন।

২১ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে তাঁর হাতে সনদপত্র তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন কমিটির সদস্য সচিব দীলিপ কুমার বর্ধন।

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাসের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহসিন আলীসহ মাধ্যমিক শিক্ষক সমতির সভাপতি সহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানগন।

মোহাম্মদ আল আমিন জানান শিক্ষকতার জীবনে অনেক কিছুই পেয়েছেন। ৩ বার শিক্ষক বাতায়নে সপ্তাহের সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন। মৌলভীবাজার জেলার আইসিটি মাষ্টার ট্রেইনার হিসাবে দীর্ঘদিন কাজ করে আসছেন। বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ইনহাউজ প্রশিক্ষণ পদান করছেন। এটুআই কর্তৃক মৌলভীবাজার জেলার জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন। কিন্তু তার চেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আজকের এ অর্জন। এই দিনটি তাঁর কাছে স্মরণীয় একটি দিন। আজ থেকে কাজের দায়িত্ব আরো বেড়ে গেল। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক তাকেঁ নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ যে, তিনি ২০১৮ সালে উপজেলা ও জেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হতে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” নির্বাচিত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com