শ্রীমঙ্গলে বিশ্বকাপ ক্যারামবোর্ড খোলোয়ারের ক্রীড়া সামগ্রী বিতরণ

March 24, 2019,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, ক্রীড়া সংগঠন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে এম এ খান ফাউন্ডেশন ইউকে।

২৩ মার্চ শনিবার রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এম এ খান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশ্বকাপ ক্যারাম বোর্ড খোয়োয়াড় আব্দুর রহমান খান সুজা প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে ক্যারামবোর্ড, ক্রীকেট ব্যাট, ফুটবল ও দাবাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

প্রেসক্লাবের সহসভাপতি আরটিভি স্টাফ রির্পোটার চৌধুরী ভাস্কর হোমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজারের ফলজ বন্ধু মো: আব্দুল আলীম লোদী, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, বিশিষ্ট সমাজসেবী আবু সিদ্দিক মো: মোছা, শিক্ষক সমিতির নেতা জহর তরফদার, নাট্যকর্মী অজয় শর্মা ও বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এ সময় বেশ কিছু দরিদ্র পরিবারের শিক্ষার্থীকে তাদের লেখাপড়ায় খরচের জন্য নগদ অর্থ সহায়তা দেন আব্দুর রহমান খান সুজা।

এ সময় শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সম্মাননা দেয়া হয়।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী জানান, আব্দুর রহমান খান সুজা স্ব পরিবারে লন্ডনে বসবান করলেও দেশের জন্য তার একটি আলাধা টান রয়েছে। তাই তিনি প্রায়ই দেশে আসেন এবং সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com