নিরাপত্তার জন্য পুলিশ লাঠি, টর্স লাইট, বাশি দিল

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে পুলিশ টহলের সাথে এলাকাবাসী কর্তৃক রাত্রীকালীন পাহাড়াদারদের থানা প্রশাসনের পক্ষ থেকে টর্স লাইট, বাশি, লাঠিসহ অনান্য সামগ্রী সহায়তা দেয়া হয়েছে।
চার জন জাগবেন একশজন ঘুমাবেন এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে পাড়ায় পাড়ায় পুলিশ টহলের সাথে এলাকাবাসী শুরু করেছেন রাত্রীকালীন পাহাড়া। আর এই পাহাড়াটিমকে প্রাণ চাঞ্চল্য করতে প্রশাসন প্রতিরাতেই একেকটি এলাকা পরিদর্শন করে তাদের সাথে মত বিনিময় করে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সহায়তা করে আসছেন। ২৪ মার্চ রবিবার রাতে শ্রীমঙ্গল সবুজবাগ এলাকায় আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম। শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়ের সভাপতিত্বে ও সাংবাদিক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন এলাকার মুরব্বী বিকাশ চক্রবর্তী, গৌরাঙ্গ চক্রবর্তী, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, নারায়ন মালাকার, কানু মালাকার, যতিন্দ্র মালাকার, গোবিন্দ মালাকার, এস আই এনামুল হক, ও দুলাল দাশ।



মন্তব্য করুন