শ্রীমঙ্গলে আলোর পথ সংগঠনের কমিটি ঘোষনা
March 25, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ‘আলোর পথ’ সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আগামী ২০১৯-২০ সালের জন্য জুনায়েদ আহমেদ ইমনকে সভাপতি ও জহিরুল ইসলাম রাজিবকে সম্পাদক করা করে ২০ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন বাছির মিয়া, উজ্জল মিয়া, সহ সাধারণ সম্পাদক ইজাজুল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক নুরুল হক, সহ সাংগঠনিক মাইফ মিয়া, প্রচার সম্পাদক মোস্তাক মিয়া, সহ প্রচার সম্পাদক ফখরুল হক মাহি, কোষাধ্যক্ষ তারেক মিয়া, ক্রিয়া সম্পাদক জাহাঙ্গির আলম, সহ ক্রিয়া সম্পাদক ফরহাদ ইসলাম। ২৪ মার্চ রোববার বিকালে শ্রীমঙ্গলের সিন্দরখাঁন ইউনিয়নের তেলিআব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভায় এই কমিটি ঘোষনা করা হয়।



মন্তব্য করুন