গণহত্যা দিবসে শহীদদের স্মরনে আলোচনা সভা

March 25, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে ।

২৫ মার্চ সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন প্রমুখ।

স্মরণ সভায় ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী বাহীনির হাতে নির্মমভাবে নিহত হওয়া শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এবং এই দিনটিকে আর্ন্তজাতিক গণহত্যা দিবসের দাবী জানানো হয়। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার ভুরভুরিয়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবিতা রানী দেব এর সভাপতিত্বে শিক্ষার্থীদের এই দিনের ঘটনা বলেন মুক্তিযোদ্ধা চিরেশ দস্তিদার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com