শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ৭ পতিতা ও ৩ খদ্দের সহ আটক ১০

March 26, 2019,

বিশেষ প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এর বিশেষ অভিযানে ২৫ মার্চ সোমবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল ইন রিসোর্ট ও শ্রীমঙ্গলের কুখ্যাত পতিতা প্রধান আসমার বাসা সহ রেল লাইনের আশপাশ এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্য কলাপে লিপ্ত ৩ খদ্দের ও ৭ পতিতা সহ ১০ জনকে আটক করা হয়।

অপর দিকে আরো একটি অভিযানে শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ গ্রীন প্যালেস টি রিসোর্টে অভিযান চালিয়ে টি রিসোর্টের মূল গেইটের সামনে হইতে ১১৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আরো দুইকে আটক করা হয়।  আটককৃতরা হলেন নজরুল ইসলাম (৩০) পিতাঃ- মোঃ আব্দুল খালেক সাং- আলী কুল ও শরীফ মিয়া (২২) পিতাঃ- শায়েস্তা মিয়া সাং- উত্তর পুর উভয় থানাঃ- শ্রীমঙ্গল ও জেলাঃ- মৌলভীবাজার।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি বিনয় ভুষণ রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com