শ্রীমঙ্গলে জাতীয় গণহত্যা দিবসে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর কথা

March 26, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে ২৫মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্টানে শহীদদের স্মরনে ও মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর কথা শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে ।

সোমবার ২৫মার্চ সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন প্রমুখ।

পরে দিবসটি উপলক্ষে উপজেলার দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে শিক্ষার্থীদের এই দিনের ঘটনার বর্ণনা করে বলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, বাংলাদেশীয় চা সংসদ সিলেট ব্রান্স চেয়ারম্যান   জি এম শিবলী , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের  প্রাক্তন ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু প্রমুখ। এছাড়াও শ্রীমঙ্গল দশরত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজসহ আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধাদের কন্ঠে মুুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানো শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com