শ্রীমঙ্গলে এভারেষ্টের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

March 27, 2019,

তোফায়েল পাপ্পু॥ কলেজ পড়–য়া শিক্ষার্থী একঝাঁক তরুনদের পরিচালিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সুনামধন্য এভারেষ্ট কোচিং সেন্টারে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৭ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় শহরতলীর কলেজ রোডে অবস্থিত এভারেষ্ট কোচিং সেন্টারের হলরুমে এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এভারেষ্ট কোচিং সেন্টারের একাউন্টিং শিক্ষক নুরুজ্জামানের সভাপতিত্বে  ও ইংরেজী শিক্ষক বিজয় চন্দ্র দাস’র সঞ্চালনায় উক্ত বিদায় অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এস কে দাশ সুমন, হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন এর মৌলভীবাজার জেলা শাখার প্রচার সম্পাদক ও আনন্দ টেলিভিশনের প্রতিনিধি তোফায়েল পাপ্পু, আবৃত্তিকার শুভজিৎ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কোচিং এর শিক্ষক মো: আল আমিন, তাজুল ইসলাম রাজু, শ্রী বর্ষন ।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে এইচ.এস.সি সকল পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা উপকরন তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com