শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মহান স্বাধীনতা দিবস-২০১৯ উদযাপন

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ মার্চ “মজার স্কুলের” শিক্ষার্থীদের নিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। এ দিন পৌর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। স্বাধীনতা দিবসের তাৎপর্য ও প্রকৃত স্বাধীনতা লাভ করার উপায়সমূহ তাদের সামনে উপস্থাপন করেন “মজার স্কুলের ” শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আয়োজন করা হয় বিভিন্ন খেলাধুলা, কবিতা আবৃত্তি ও গানের । পরিশেষে শিক্ষার্থীদের মধ্যে খাবার ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আবু সিদ্দীক মোহাম্মদ মুসা, ডা. বিনেন্দু ভৌমিক, প্রভাষক অবিনাষ আচার্য্য, ডা. নাজেম আল কোরেশী রাফাত, নিসর্গ কটেজের সত্বাধিকারী কাজী সামসুল হক এবং শ্রদ্ধেয় মিহির ভৌমিক প্রমুখ।
এছাড়াও ছিন্নপাতা সমাজ কল্যান সংস্থার সহ-সভাপতি প্রভাষক জলি পাল, সহ-সভাপতি শ্রদ্ধেয় জ্যোতির্ময় ধর জয়, শ্রদ্ধেয় শাহানা আক্তার, রিমা দেব, প্রিয়াংকা গোস্বামী, কেয়া পাল, পল্লবী পাল, নূরী আক্তার, পঙ্কজ বারই, পঙ্কজ ভট্টাচার্য্য, আয্র্্য, দেবব্রতসহ সকল সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন ।



মন্তব্য করুন