প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

March 28, 2019,

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে বেতন পুণঃনির্ধারণের দাবীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেন। ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় শহরের ঢাকা-সিলেট ভায়া মৌলভীবাজার মহাসড়কের চৌমুহনা এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ভয়েজ কলে অবহিতকরণ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য ন্যায্যতার ভিত্তিতে ৯ মার্চ ২০১৪ তারিখ থেকে শতভাগ পদোন্নতিসহ ১১তম গ্রেডে বেতন পুণঃনির্ধরণের দাবী জানান শিক্ষকরা। শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজন চক্রবর্ত্তী, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রনবেশ চৌধুরী অন্তু, সাংগঠনিক সম্পাদক অলক কান্তি পাল, প্রধান শিক্ষক জহর তরফদার প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com