কথা কাটাকাটির জেরে শ্রীমঙ্গলে কলেজ ছাত্র সোহাগকে মারধর

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজ ছাত্র মহিউদ্দিন সোহাগ নামের কলেজ পড়–য়া শিক্ষার্থীকে মারপিট করে গুরুতরভাবে আহত করেছে প্রতিপক্ষরা। এব্যাপরে শ্রীমঙ্গল থানায় অভিযোগ করেছে তার বাবা মো: তাজ উদ্দিন আহমেদ। সোহাগ শ্রীমঙ্গল সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র।
ঘটনাটি ঘটে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সিক্কা গ্রামে।
সোহাগের বাবা তাজউদ্দিন আহমেদ অভিযোগে বলেন বুধবার ২৭ মার্চ সকাল ১১টায় উপজেলার গান্ধিছড়া এলাকায় যাওয়ার রাস্তায় জমি হতে বাড়িতে ভ্যান গাড়ি দিয়ে মাটি নিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে একটি ট্রাক ভর্তি বালু নিয়ে আসে। এসময় ট্রাকটি পাশ কাটানোর ঘটনাকে কেন্দ্র করে ফারুক মিয়া (৪২), আব্দুল কাইয়ুম (৩৫), কালাম মিয়া (২৬) সালাম মিয়া (১৬) সহ আরও ২/৩ জন আমার ছেলেকে অকথ্যভাষায় গালিগালাজ শুরু করে। কথাকাটাকাটির এক পর্যায়ে ফারুক মিয়া তাহার হাতে বেলচার হাতল দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ছেলের মাথায় আঘাত করে মারাত্মক ফুলা জখম করে। তার সাথে আব্দুল কাইয়ুম তাহার হাতে থাকা লোহার রড দিয়ে আমার ছেলের ডান হাতের কজিতে হাড়ভাঙ্গা জখম করে। তাদের সাথে থাকা আরও কয়েকজন তাকে এলোপাথাড়ী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম সহ নীলাফুলা জখম করে। আমার ছেলের সাথে থাকা আরও কয়েকজনকেও তারা আঘাত করে। তাদের চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষরা দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে যায়।
আহত মহিউদ্দিন সোহাগের বাবা মো: তাজউদ্দিন জানান, এঘটনায় তিনি ফারুক মিয়া (৪২), পিতা- মন মিয়া, আব্দুল কাইয়ুম (৩৫), পিতা- আব্দুল কাদির (২৬), কালাম মিয়া (২৬) পিতা- আব্দুল কাদির, সালাম মিয়া (১৬) পিতা- সিদ্দিক মিয়াসহ আরও ২/৩ জনের নামে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দেয়া হয়েছে।



মন্তব্য করুন