শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে শ্রেণিভিত্তিক অভিভাবক মতবিনিময়

March 28, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে শ্রেণিভিত্তিক অভিভাবক মতবিনিময় সভা ২৮ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলর প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় সভায় পঞ্চম এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীর পড়ালেখার মানোন্নয়ন সংক্রান্ত রিপোর্ট পেশ, পর্যালোচনা এবং পরামর্শদানসহ নানা কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল। সভায় সংশ্লিষ্ট শ্রেণির ছাত্র-ছাত্রীদের অভিভাবগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com