শিক্ষিকার নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন সংবাদকর্মী মানিক

March 30, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার শ্রীমঙ্গলে এক শিক্ষিকার দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমুলক  নারী ও শিশু নির্যাতন মামলা থেকে অব্যাহতি পেলেন নিরপরাধ সংবাদকর্মী সোলেমান আহমেদ মানিক।

একই সাথে বাদী পক্ষ মামলা আর চালাবেন না বলে বিজ্ঞ আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন জানালে আদালত বাদীর আবেদন মঞ্জুর করেনএবং ওই মামলা থেকে সংবাদকর্মী সোলেমান আহমেদ মানিক কে অব্যাহতি প্রদান করেন।

মৌলভীবাজার নারী  ও শিশূ নির্যাতন দমন অপরাধ ট্রাইবুনাল এর বিচারক (জেলা ও  দায়রা জজ) শাম্মী আফরোজ এ আদেশ প্রদান করেন।

মামলার এজাহার সুত্রে দেখা যায়  ২৩ জুলাই’ ২০১৮ শ্রীমঙ্গল শহরের দেববাড়ী রোডের বাসিন্দ্রা গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও সোনালি ব্যাংকের কর্মকর্তা পুলক রঞ্জন চক্রবর্তীর স্ত্রী মীনাক্ষী চক্রবর্ত্তীর করা গত বছরের ২৩ জুলাই শ্রীমঙ্গল থানায় নারী  ও শিশূ নির্যাতন দমন অপরাধ ট্রাইবুনালে শ্লীলতাহানির অভিযোগ এনে সংবাদকর্মী সোলেমান আহমেদ মানিক কে একমাত্র আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সংবাদকর্মী সোলেমান আহমেদ মানিক সংবাদকর্মী সোলেমান আহমেদ মানিক দীর্ঘ ৫৩ দিন কারাভোগ করেন এবং হাইকোট থেকে জামিন লাভ করেন। পরে পুলিশ ওই মামলায় ফাইনাল রিপোর্ট দেয়া হয়। পরবর্তীতে মামলার বাদী তার ভুল বুঝতে পেরে বিবাদীর সঙ্গে আপোষের প্রাস্তাব করলে উভয়পক্ষের লোকজন বনে আপোষে উপনীত হন।

এরপর  রবিবার ২৪ মার্চ বাদী পক্ষের বিজ্ঞ কৌশলী বাদী ও বিবাদী উভয়পক্ষের স্বাক্ষর করা আপোষ নামা আদালতে জমা এবং বাদী স্কুল শিক্ষিকা মীনাক্ষী চক্রবর্ত্তী এই মর্মে আর কোন আপত্তি না থাকায় মামলাটি নিষ্পত্তির আবেদন করলে বিজ্ঞ মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন অপরাধ  ট্রাইবুনাল আদালত মামলাটি নিষ্পত্তির আদেশ প্রদান করেন।

বাদী পক্ষের বিজ্ঞ কৌশলীর আবেদনের পরিপ্রেক্ষিতে বাদী মীনাক্ষী চক্রবর্ত্তী ও বিবাদী সোলেমান আহমেদ মানিক এর উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনাল আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ মামলাটি নিষ্পত্তি করে দেন।

এব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন অপরাধ ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আমিরুল ইসলাম(পংকি) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উভয় পক্ষের ভুল বুঝাবুঝির অবসান হওয়াতে পক্ষদ্বয়ের আবেদনের প্রেক্ষিতে অদ্য উক্ত মোকদ্দমাটি বিজ্ঞ আদালত নিষ্পত্তি করে দিয়েছেন।

মামলার বাদী মীনাক্ষী চক্রবর্ত্তী এব্যাপারে জানান, মামলা নিষ্পত্তির বিষয়ে বলেন, হ্যা আমাদের মাঝে আর কোন বিরোধ নেই, আমরা উভয়ে নিজেদের মাঝে সমস্ত ভুল বুঝাবুঝির নিষ্পত্তি ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে  বিজ্ঞ আদালত মামলার নিষ্পত্তি করেছেন।

বিবাদী সংবাদকর্মী সোলেমান আহমেদ মানিক জানান, ষড়যন্ত্রকারীদের ষডযন্ত্রে পড়ে মামলার বাদী তার বিরোদ্ধে এই মিথ্যা মামলাটি দায়ের করেছিলেন। ওই মিথ্যা মামলায় তিনি ৫৩ দিন জেল কেটেছেন। পরে হাইকোট থেকে জামিন লাভ করেন। পরে তিনি তার ভুল বুঝতে পেরে আপোষরপা করে মামলাটি প্রত্যাহার করেন নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com