জুড়ী আব্দুল আজিজ হাসপাতাল থেকে যুবকের লাশ উদ্ধার
March 30, 2019,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার আব্দুল আজিজ প্রাইভেট হাসপাতাল থেকে অলিউর রহমান (২০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ২৯ মার্চ রাত পনে ১২ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। অলিউর রহমান জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের তুতিউর রহমানের ছেলে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঢাকা প্রতিদিনকে জানান, রাতে অজ্ঞাত নামা কয়েকজন অলিউরের মৃতদেহ প্রাইভেট হাসপাতালে রেখে পালিয়ে যায়। পরে হাসপাতাল কতৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এছাড়ও আমরা আলামত বেরকরার চেষ্টা অব্যাহত রেখেছি।



মন্তব্য করুন