জুড়ীতে ব্র্যাক ওয়াশের উদ্যোগে স্যানেটারি ল্যাট্রিন বিতরণ

March 30, 2019,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে ব্র্যাক ওয়াশ কর্মসূচীর আওতায় অতিদরিদ্র পরিবারের মধ্যে স্বাস্থ্য সম্মত ৩৩০ সেট  স্যানেটারী ল্যাট্রিন বিতরন করা হয়েছে। ৩০ মার্চ শনিবার সকালে ব্র্যাক ওয়াশ কর্মসূচীর উদ্যোগে ৪০ সেট স্বাস্থ্য সম্মত স্যানেটারি ল্যাট্রিন বিতরণী অনুষ্ঠানে ব্র্যাক ওয়াশ কর্মসূচীর জেলা ব্যবস্থাপক সুলতানা আক্তারের সভাপতিত্বে এবং সহকারি রাজেনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ইউপি সদস্য সজল কান্তি বাউরী প্রমূখ। অতিদরিদ্র পরিবারের মধ্যে বিতরণকৃত স্বাস্থ্য সম্মত স্যানেটারী ল্যাট্রিন এর সামগ্রী হিসেবে দেয়া হয়- ইউপি চেয়ারম্যান কর্তৃক ২টি রিং এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচীর থেকে দেয়া হয়- ৩টি রিং, ১টি সেতুপানসহ স্লাব, ১টি ঢাকনাসহ একটি করে সেট। একপ্রতিক্রিয়ায় ব্র্যাক ওয়াশ কর্মসূচীর জেলা ব্যবস্থাপক সুলতানা আক্তার বলেন, মানুষ স্বাস্থ্য সম্মত স্যানেটারী ল্যাট্রিন ব্যবহারে বিভিন্ন রোগ থেকে মুক্তি পায়। এজন্য ব্র্যাক ওয়াশ কর্মসূচীর আওতায় আমরা উঠান বৈঠক, সেমিনার ও মতবিনিময় সভার মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com