শ্রীমঙ্গল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব
April 4, 2019,

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় গ্রেফতার অভিযান পরিচালনা করে।
৩ এপ্রিল বিকালে অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন খাসগাঁও আসামীর নীজ বাড়ী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- জুয়েল মিয়া (৩৪), পিতাঃ মৃত আবুল হাশেম, সাং-খাসগাও, থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজার। গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন