দলিত সম্প্রদায়ের সমস্যা উঠে আসলে সমাধান এক সময় হবেই শ্রীমঙ্গলে পিছিয়ে পড়া সমাজের উন্নয়ন কৌশল নির্ণয় সভায় বক্তারা

বিকুল চক্রবর্তী॥ দলিত সম্প্রদায়সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে ২৫ জেলার ডিফেন্ডারদের নিয়ে আগামী এক বছরের কর্মকান্ডের প্লেনিং বিষয়ে দুই দিনের ওরিয়েন্টেশন শুরু হয়েছে।
৮ এপ্রিল সোমবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল মানবাধিকার উন্নয়ন সংস্থা শারির উদ্যোগে আগ্রা পাটি সেন্টারে এ ওরিয়েন্টেশনের ২য় পর্বে মিডিয়া ডিফেন্ডার এর সভাপতি রঘুনাথ খাঁ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় প্রধান আতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শারির নিবার্হী পরিচালক প্রিয়বালা বিশ্বাস, শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, বিএমএ সভাপতি ডা: হরিপদ রায়, প্রবীণ আওয়ামীলীগনেতা অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, প্রসেসর লুকেশ চন্দ্র দেব, শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনাজী, অধ্যাপক অবিনাশ আচার্য্য, শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল শিল, শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, বিশিষ্ট সমাজসেবী আক্তারুজ্জামান, শারির ওরিয়েন্টেশন কোর্ডিনেটর রঞ্জন বকসী নুপু, হিরণময় সিংহ, সাংবাদিক আহমদ ফারুক মিল্লাদ, সাংবাদিক শামীম আক্তার হোসেন, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, বিকুল চক্রবর্তী ও দিলীপ ভাস্পর,
ওরিয়েন্টেশনে মৌলভীবাজারসহ দেশের ৩০টি জেলায় অবস্থানরত দলিত সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে প্রতিবন্ধকতা গুলো গণমাধ্যমে তুলে ধরার লক্ষ্যে আগত মিডিয়া ডিফেন্ডারদের কৌশল নির্ধারণ করে দেন রিসোর্স পার্সনরা।
এ সময় গতবছরের শ্রেষ্ঠ মিডিয়া ডিফেন্ডারের সম্মাননা দেয়া হয় একুশে টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি স্বপন মির্জাকে।



মন্তব্য করুন