শ্রীমঙ্গল বিজিবির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

April 10, 2019,

তোফায়েল পাপ্প॥  শ্রীমঙ্গলে কেক কাটা ও প্রীতিভোজের মধ্য দিয়ে শ্রীমঙ্গল বিজিবি সেক্টরের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার ১০ এপ্রিল দুপুরে শ্রীমঙ্গল বিজিবি সদর দপ্তরে সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জোবায়ের হাসনাৎ, পিএসসি, এলএসসি এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল এস এম বায়েজীদ খান, পিবিজিএম, পিএসসি।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোঃ শাহজালালসহ অধীনস্থ ব্যাটালিয়ন অধিনায়ক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসনসহ স্থানীয় প্রশাসনের ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com