জুড়ীতে মোটরসাইকেল চুরির হিরিক! শহরে সিসি ক্যামেরা লাগানোর দাবি

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় কয়েক মাস ধরে মোটরসাইকেল চুরির উৎপাত বেড়েছে। এ নিয়ে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে প্রশাসন বলছে ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের নিয়ে জুড়ীকে সুরক্ষার জন্য সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সিসি ক্যামেরা লাগানোর কাজ সম্পন্ন হবে।
জানা যায়, কয়েক মাসে জুড়ীতে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ২০ এপ্রিল রাতে মধ্য বাছিরপুর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হেলাল উদ্দিনের নিজ বাড়ী থেকে মোটরসাইকেল (মৌলভীবাজার-হ-১২০৭৩১) চুরি হয়।
এর আগে, ২১ মার্চ সন্ধ্যায় জুড়ী গরু বাজারের সামনে থেকে ইউপি সদস্য মাসুক উদ্দিনের (মৌলভীবাজার-হ-১২-২৩৪০) মোটরসাইকেল চুরি হয়।
কিছুদিন আগে ২৬ ফেব্রুয়ারি সন্ধায় জুড়ী জনতা ফার্মেসীর সামনে থেকে চন্দন দাশের (মৌলভীবাজার-হ-৪৩-০৩৬৭) মোটরসাইকেল চুরি হয়।
এদিকে ১১ এপ্রিল জুড়ি বিজিবি ক্যাম্প চত্বর থেকে আদনান আশফাক এর (মৌলভীবাজার- ল-১১৬৭৬৩) মোটরসাইকেল চুরি হয়। এবং পরদিন জুড়ি থানা পুলিশ এর সহায়তায় মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।
উপজেলার সচেতন নাগরিক আশরাফুজ্জামান রিশাদ বলেন, নিরাপদে চলাফেরার আমাদের প্রাণপ্রিয় শহর জুড়ী দিন দিন অনিরাপদ হচ্ছে আর মটর সাইকেল চুরির অন্যতম জায়গায়ও পরিনত হচ্ছে।
মোটরসাইকেল চুরির পাশাপাশি মুখোশধারী সন্ত্রাসীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এর থেকে মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে জুড়ী শহরকে সিসি ক্যামেরার আওয়াত আনার দাবী যানাচ্ছি।
এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, চুরি হওয়া গাড়ীগুলো উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েকদিন আগে আমরা মোটরসাইকেলসহ এক চোরকে আটক করি, তার স্বীকারোক্তিতে সিলেট থেকে আরও দুই জনকে আটক করি।



মন্তব্য করুন