উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক আবারো জেলার শ্রেষ্ট ইউএনও’র পদক পেলেন

May 1, 2019,

জুড়ী প্রতিনিধি॥ আবারো মৌলভীবাজার জেলার শ্রেষ্ট ইউএনও’র পদক পেলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে “রাজস্ব প্রশাসনে অনন্য অবদানের জন্য” মৌলভীবাজার জেলার শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অসীম চন্দ্র বনিক এর হাতে “ ভূমি সেবা পদক ” তুলেদেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এসময় উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আলম খান।

জানা যায়, ইতিপূর্বে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই প্রতিযোগিতায় মানসম্মত প্রাথমিক শিক্ষা খাত সহ সকল খাতে বিশেষ অবদান রাখায় জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিককে “প্রাথমিক শিক্ষা খাতে” জেলার শ্রেষ্ট ইউএনও মনোনীত করা হয়। একপ্রতিক্রিয়ায়, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক বলেন, আন্তরিকতার সাথে কাজ করলে সেই কাজের মূল্যায়ন পাওয়া যায়। আমি সব সময় আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সকল কাজ করে থাকি। কোন পদক পাওয়ার আশায় নয়, আমি কাজ করি মানুষকে সেবা দেয়ার জন্য। তবে কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে এবং জেলা প্রশাসন থেকে এ স্বীকৃতি পেয়ে আমি অত্যান্ত আনন্দিত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com