জুড়ীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক ইয়াবা ব্যবসায়ী আটক

May 18, 2019,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীপুর সিএনজি ষ্ট্যান্ড এর ম্যানেজার ইয়াবা ব্যবসায়ী মিনহাজ আহমদ এনু-কে ৩০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র রাম দা, ছুরি, রডসহ আটক করেছে জুড়ী থানার পুলিশ। এনু উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মরহুম বশির আহমদ মহালদারের ছেলে। দীর্ঘদিন থেকে সে ধর্মীয় লেবাস পরিধান করে ও সিএনজি ষ্ট্যান্ড এর ম্যানেজারের আড়ালে ইয়াবা, গাঁজা, হেরোইন,ফেন্সিডিল, ভারতীয় মদসহ মাদক ব্যবসা করে আসছিলো। ১৭ মে শুক্রবার জুম্মার নামাজের পর গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ী থেকে ইয়াবা ব্যবসায়ী মিনহাজ আহমদ এনু-কে গ্রেফতার করে। এসময় এনু নেশাগ্রস্ত ছিলো। এ বিষয়ে জানতে চাইলে জুড়ী থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, মাদক ব্যবসায়ীদের পিছনে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অচিরেই আরো বড় বড় মাদক ব্যবসায়ীদের আটকের চেষ্টা চলছে। জুড়ী উপজেলায় কোন মাদক ব্যবসায়ীদের ছাড় দেয়া হবেনা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com