জুড়ীতে ২৮টি প্রজেক্টর ও ৫১টি সাউন্ড সিস্টেম বিতরণ

May 21, 2019,

সাইফুল্লা হাসান॥ জুড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ২৮টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ৫১টি সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে।

রবিবার ১৯ মে উপজেলা মিলনায়তনে জুড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, রনজিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজী প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com