জুড়ী ক্লাবের উদ্যোগে শিশুদের মধ্যে ঈদের পোষাক বিতরণ

May 27, 2019,

জুড়ী প্রতিনিধি॥ “শিশুর হাসি, ঈদের খুশি” এই স্লোগান কে সামনে রেখে জুড়ী ক্লাবের আয়োজনে জুড়ী উপজেলার বিভিন্ন এলাকার অতি দরিদ্র অসহায় শিশুদের মধ্যে পোষাক ও ইফতারি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে সোমবার বেলা ২ ঘটিকায় কলেজ রোডের এম জেড কমিউনিটি সেন্টারে জুড়ী ক্লাবের সম্পাদক সানাউল ইসলাম চৌধুরী শাওনের পরিচালনায় ও ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ছোটন সভাপতিত্বে প্রায় ১শত অসহায় শিশুদের মধ্যে পোষাক বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলম, এম রাজু আহমদ, আল আমিন আহমদ, ব্যবসায়ী আল আমিন তালুকদার। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী ক্লাবের সকল সদস্য বৃন্দে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com