জুড়ীতে রাস্তা নেই পানির মধ্যে দাঁড়িয়ে আছে ব্রিজ

May 29, 2019,

জুড়ী প্রতিনিধি॥  মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মাগুরা সোয়াগী ছড়ায় রাস্তা নেই তবু তৈরি করা হয়েছে লাখ লাখ টাকার ব্যয় করে ব্রিজ।

কেন বা ওই ব্রিজটি তৈরি করা হয়েছে উত্তর খুঁজে পাচ্ছে না এলাকাবাসী। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্তৃক ২০১৬-২০১৭ সালে ৩০ লাখ ৯০ হাজার ২শত টাকা ব্যয়ে ৪০ ফুর্ট দৈর্ঘ্য ব্রিজটি নির্মাণ করা হলেও জনগণের কোন কাজে আসছেনা। কারণ রাস্তা তৈরি না করেই ব্রিজটি নির্মাণ করায় এক পায়ে দাঁিড়য়ে আছে পানির মধ্যে সোয়াগী ছড়ায়। রাস্তা তৈরি করে জনগণের চলার উপযোগী করে তোলা হলে সেখানে মানুষ উপকার পেত এলাকাবাসী লোকজন।

সরেজমিনে গিয়ে স্থানীয়, সোয়াগী ছড়ার উপর নির্মিত ব্রিজের পার্শবর্তী মাওলানা আব্দুল হান্নান এর সাথে কথা বললে  তিনি অভিযোগ করে বলেন যেখানে রাস্তা আগে করার দরকার ছিল, সেখানে ব্রিজ নির্মাণ করা হয়েছে। জানা যায়, আব্দুল হান্নানের নিজ উদ্যোগে ব্রিজটির দুপাশে ১৫ হাজার টাকার মাটি বরাট করেন। ১৮ ফেব্রুয়ারি ২০১৮ সালে জাতীয় সংসদের হুইপ বর্তমানে বন ও পরিবেশ মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি উদ্বোধন করেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন আহমেদ লেমন কিছু দিনের মধ্যে রাস্তাটি করা হবে বলে জানান। কিন্তু  উদ্বোধনীর ১ বৎসর ৪ মাস হলেও রাস্তাটি করা হয়নি ফলে ব্রিজটি পানির মধ্যে দাঁিড়য়ে আছে এলাকাবাসীর কোন উপকারে আসছেনা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com