বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

June 13, 2019,

জুড়ী প্রতিনিধি॥ বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১২ জুন বুধবার বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজার সদর দপ্তরের সভাকক্ষে কেক কেটে এবং প্রীতিভোজের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাৎ পিএসসি-এলএসসি। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিজিবি ৫২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল ফয়জুর রহমান এসপিপি-পিএসসি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাৎ পিএসসি-এলএসসি। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল¬ব, ভাইস চেয়ারম্যান রোকশানা লিমা, বিজিবি ৫২ ব্যাটালিয়ন সহকারি পরিচালক মোমিনুল ইসলাম, বিয়ানীবাজার জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আহমদ ফয়ছল, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, বিয়ানীবাজার লোদী গার্ডেনের পরিচালক মোঃ আব্দুল আলীম লোদী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রণজিৎ কুমার আচার্য প্রমূখ। বিজিবি ৫২ ব্যাটালিয়ন অধিনায়ক এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সভাপতি লে. কর্ণেল ফয়জুল রহমান এসপিপি-পিএসসি বলেন, সকলের সহযোগিতায় বিজিবি ৫২ ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা করতে পারবে। স্থানীয় অধিবাসীসহ সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ তিনি সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাৎ পিএসসি-এলএসসি বলেন, ৫২ ব্যাটালিয়ন আমার সেক্টরের অধিন একটি ব্যাটালিয়ন। এ ব্যাটালিয়ন সাফল্য ও সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সীমান্ত এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। দেশকে সুরক্ষা রাখতে সবার সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com