জুড়ীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ  আনন্দ অনুষ্ঠান

June 15, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ জুড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ আনন্দ অনুষ্ঠান ১৪ জুন  শুক্রবার কলেজ রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান ও হল্যান্ড আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লুৎফুর রহমান আজাদীর সভাপতিত্বে ও সেক্রেটারী ফয়ছল আহমদেও পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পেইন্টার শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরুজ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, প্রচার সম্পাদক জাকির হোসেন, রিকশা শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি কামাল হোসেন, অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক্স আহমদ হোসেন, সামছুল ইসলাম. ইমরান কবির, ফখরুল ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com