জুড়ীতে বাসের নিচে পিষ্ট হয়ে ফল ব্যবসায়ী নিহত

June 19, 2019,

সাইফুল্লাহ হাসান॥  জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজারে বাসের নিচে চাপা পড়ে আমতৈল এলাকার মৃত আজর আলির ছেলে ইব্রাহিম আলী (৬০) নামে একজন ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ১৮ জুন রাত সাড়ে আটটার দিকে ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী শহরের ভবানীগঞ্জ বাজারের মারুফ হার্ডওয়্যার এর সামনে রাস্তার পাশে শাকসবজি ও ফলমূল বিক্রি করছিলেন নিহত ইব্রাহিম আলী। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে পিষে ১০/ ১৫ হাত দূরে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।এ বিষয়ে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গির হোসেন সরদার ঘটনার সত্যতা করে বলেন, বাসটির ড্রাইভার পালিয়ে গেছে এবং গাড়ীটি আটক আছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com