বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

June 20, 2019,

জুড়ী প্রতিনিধিঃ  মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়।

২০ জুন বৃহস্পতিবার বেলা ১২ টায় ভবানীগঞ্জ বাজার হতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাস, শিক্ষক কবির আহমদ প্রমুখ। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের পূর্বে জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ। উক্ত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপনে পরিচালনা করেন জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com