জুড়ীতে বিশ্ব পরিবেশ দিবস পালন

June 20, 2019,

জুড়ী প্রতিনিধি॥ “আসুন বায়ুদুষণ রোধ করি” এই প্রতিপাদ বিষয় নিয়ে সারা দেশের নেয় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জুড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতা কর্মী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com