জুড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন উপজেলা চেয়ারম্যান

June 24, 2019,

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। সকাল ১১ টায় নিউ মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা, এপেক্সিয়ান আজিজুর রহমান, মুজিব মাহমুব। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, বাংলাদেশ সাংবাদিক সমিতি বড়লেখা ইউনিট সভাপতি আব্দুর রব, দৈনিক উত্তর-পূর্ব প্রতিনিধি জালাল আহমদ, রুয়েল কামাল, জুড়ী উপজেলা প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল,সাবেক সাধারণ সম্পাদক এমএম সামছুল ইসলাম, ফখরুল ইসলাম, হারিস মোহাম্মদ, অধ্যাপক বদরুল ইসলাম, শাহ আলম, বেলাল হোসাইন, কামরুল ইসলাম নোমান, এম রাজু আহমদ, আল-আমিন প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান বলেন, জুড়ী উপজেলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা একান্ত জরুরী। আপনাদের লিখনির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ সংবাদ বেরিয়ে আসে। জুড়ী উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ জানান। সাংবাদিকরাও তাদের বক্তব্যে উপজেলা চেয়ারম্যানকে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com