জুড়ীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কমিটি গঠন

July 15, 2019,

বড়লেখা প্রতিনিধি॥ জুড়ীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১২ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ১৪ জুলাই রোববার কমিটি গঠনের লক্ষে সংগঠনের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিতে ওসমান গনিকে সভাপতি ও প্রিয়তোষ দাসকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে।
সামজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জুড়ী উপজেলা সংগঠক ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠিত কমিটি গঠনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রিয় নির্বাহী সদস্য সঞ্জয় কান্ত দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সংগঠক অনীক চন্দ।
নবগঠিত জুড়ী উপজেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্যবৃন্দ হলেন- সাহল আব্দুল্লাহ, অনীক দে, শীতেষ ব্যানার্জী, বলরাম রিকমুন, কৃষণ শুভকর, বিপুল কর্মকার, খোরশেদ আলম, শিপন রুদ্র পাল, দীপ্ত চন্দ ও শংকু বিশ্বাস।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com