বন্যা পরিস্থিতি ক্লাস রুমে বন্যার পানি, পাঠদান অব্যাহত

July 16, 2019,

সাইফুল্লাহ হাসান॥ কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলা বন্যা পানিতে নিমজ্জিত। জুড়ী ইউনিয়নের হাওর তীরবর্তী বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে পানির মধ্যেও ক্লাস চলছে পশ্চিম জুড়ী ইউনিয়নের নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ে।

সরেজমিন গেলে দেখা যায়, বিদ্যালয়ের আশপাশ যে দিকে চোখ যায় শুধু পানি আর পানি। এর মধ্যেও শিক্ষার্থীদের আনাগোনা। দেখা যায়, অনেক ক্লাস রুমেও পানি থাকলেও ক্লাসে শিক্ষার্থীদেরও কমতি নেই। অনেকে হাঁটু পানি মাড়িয়েও আসছেন স্কুলে, অনকে আবার নৌকা চড়ে আসছেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী লিজা বেগম জানান, আমরা অনেক দূর-দূরান্ত থেকে ক্লাস করার জন্য স্কুলে আসছি। তিন চারদিন থেকে স্কুলে পানি, তারপরও আমরা ক্লাস বন্ধ করিনি।

সহকারী শিক্ষক শিবানন্দ দাস পাতাকুঁড়ির দেশকে বলেন, তিন চারদিন থেকে স্কুল প্রাঙ্গণে বন্যার পানি। কমবেশি শিক্ষার্থীরা ক্লাস করার জন্য স্কুলে আসছে। পানি বাড়ায় অনেক ক্লাস এখন পানি বন্দি। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com